বিপিএল
মুস্তাফিজের জাদুতে মন ভরে গেল সাঙ্গাকারার, মুখ
খুলে কি বললেন?
স্পোর্টস ডেস্ক : কয়েকদিন আগে সব ধরনের
ক্রিকেট থেকে অবসরে যান কুমার সাঙ্গাকারা। অবসরে গেলেও টি-টি-টোয়েন্টির বিভিন্ন
টুর্নামেন্টে খেলছেন
তিনি। প্রস্তাব পেয়ে উড়ে এসেছেন বিপিএল খেলতেও। বিপিএলের শিরোপা প্রত্যাশী দল ঢাকা
ডায়নামাইটসের হয়ে খেলবেন তিনি। এই টিমের অধিনায়কও সাবেক লঙ্কান ক্রিকেটার সাঙ্গাকারা।
মুস্তাফিজুর রহমানও খেলবেন এই টিমে। শনিবার টিম নিয়ে অনুশীলন করেন কুমার
সাঙ্গাকারা। অনুশীলন শেষ সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এর আগে সাঙ্গাকারার সুযোগ
হয়নি মুস্তাফিজের বোলিংয়ের বিপক্ষে ব্যাট করার। এবার অনুশীলনে সারলেন সে
পর্ব। মুস্তাফিজের বোলিংয়ে মন ভরে গেল কুমার সাঙ্গাকারার। সাঙ্গাকারা বলেন,
এর আগে আমি ওর বোলিং দেখেছি। ও খুবই ব্যতিক্রমী ও অসাধারণ
একজন তরুণ বোলার। সাঙ্গাকারা বলেন,
আমাদের
টিমের জন্য মুস্তাফিজ
স্পেশাল। সে সব সময় মুখে হাসি নিয়ে তার কাজটা করে যাচ্ছে সাফল্য পাচ্ছে। আমার মনে হয়
সে নিজের বোলিং দারুণ উপভোগ করছে। মুস্তাফিজের বোলিং দেখে খুবই সন্তুষ্ট কুমার সাঙ্গাকারা।
No comments:
Post a Comment